1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় আর কেউই বেঁচে নেই। এক এক করে সবাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দগ্ধ হওয়ার চার দিন পর বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী শরীফ হোসেন ও স্ত্রী রোজিনা আক্তার। এর আগে বুধবার রাতে মারা যায় রোজিনার ভাই রিয়াজ।
এদিকে গতকাল শুক্রবার সকালে মারা যায় দুর্ঘটনা কবলিত বাড়িটির কেয়ারটেকার রনি মিয়া।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার

শুক্রবার সকালে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া মারা যান। এর আগে বুধবার দিবাগত রাত ২ টায় শ্যালক রিয়াজ ও গত বৃহস্পতিবার ভোর পৌনে ৪ টায় স্ত্রী রোজিনা ও ভোর ৪ টায় স্বামী শরীফের মৃত্যু হয়।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় না সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামে ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শরীফ হোসেন, তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ ও ওই বাড়ির বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park