1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে গতকাল শনিবার সকালে শুরু হয়েছে ৮ দিনব্যাপী লালন কারুমেলা।

মরমী সাধক লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।
ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ কারুমেলায় বিভিন্ন মাধ্যমের ১৫ জন কারুশিল্পী অংশ নিয়েছেন।

মেলায় ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল। দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মনিপুরী তাঁত শিল্প, কুমিল্লার খাদি শিল্প, একতারা শিল্প ও তাঁতবস্ত্র শিল্পসহ মোট ১৫জন কারুশিল্পী তাদের নিজস্ব তৈরি পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছেন । ফাউন্ডেশনে আগত দর্শনার্থীরা মেলায় কারুপন্য তৈরি প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি এখান থেকে পছন্দের কারুপন্য কিনে নিয়ে যেতে পারবেন।
লালন কারুমেলা প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। চলবে আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন, পুনরুজ্জীবন ও কারুশিল্পীদের উন্নয়ন কল্পে এ মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কতৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park