1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।  বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭হাজার ৫ শ ঘনফুট বালু জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন  গাইবান্ধা জেলার দৈলতপুর থানার চর কালিকাপুর গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক, একই জেলার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার তিস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, মেঘনা নদীতে গত এক সপ্তাহ ধরে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলাম ও তার চাচা রূপচান একটি সিন্ডিকেট করে মেঘনা নদীতে প্রতিদিন রাতের আঁধারে শক্তিশালী ১০-১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। বিআইডব্লিউটিএর   বিজ্ঞপ্তিতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য সারা দেশের নদীতে ড্রেজিং বন্ধ রাখা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের নেতৃত্বে সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭হাজার ৫ শ ঘনফুট বালুসহ তিনজনকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। বালু উত্তোলনের সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রেজার, বোড ও বালু জব্দ করা হয়।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park