1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

মেঘনা নদীতে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অষ্টম দিনে মেঘনা নদী থেকে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে যৌথ অভিযানকারী দল। পরে উদ্ধার করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে মেঘনা নদীতে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া কোনো মামলা দায়ের করা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park