1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে।
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গান, নৃত্য, গজল ও আবৃত্তিসহ নানা পরিবেশনায় নিজেদের প্রতিভা তুলে ধরে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানে আইকন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম রাহীম বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ নয়। খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি ও নাটক শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই এই দেশের ভবিষ্যৎ। আজকের এই মঞ্চে তোমাদের যে আত্মবিশ্বাস দেখলাম, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বজায় রাখবে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শুধু পড়াশোনার জন্য চাপ না দিয়ে তাদের ভালো লাগার জায়গাগুলো চিহ্নিত করে উৎসাহ দিতে হবে। শিক্ষক হিসেবে আমরা সবসময় আপনাদের পাশে আছি।
শেখ জাহিদুল ইসলাম রাহীম আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু ভালো জিপিএ অর্জন নয়, প্রতিটি শিশুকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা, আনন্দ-উচ্ছ্বাস ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park