1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি, সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে প্রচারিত অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে রুহুল আমিন সুমন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত বৃদ্ধের নাম ওবায়দুল হক। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে রুহুল আমিন সুমন দাবি করেন, গত বুধবার তাঁর বাবার বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ তোলা হয়। পরে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমান, তাঁর ভাগিনা সার্ভেয়ার সোলায়মান, সোহেল, তাবারক, রনি, শরিফসহ ১০-১২ জন তাঁর বাবার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পের মাধ্যমে তিন শতাংশ জমি লিখে নেন। পাশাপাশি ৫ লাখ টাকা দাবি করেন। এ টাকা ৫ দিনের মধ্যে পরিশোধ না করলে ওই জমি দখলে নেবেন মুজিবুর রহমান।

তিনি বলেন, তাঁর বাবা স্থানীয় একটি মুদি দোকান পরিচালনা করেন। শারীরিকভাবে অসুস্থ ও অক্ষম হওয়ায় তাঁকে নিয়মিত চিকিৎসা করাতে হয়। তাঁর দাবি, শিশুটিকে ধর্ষণের ঘটনায় তাঁর বাবা জড়িত নন।

রুহুল আমিন সুমন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বাবা যদি ঘটনায় জড়িত থাকেন, তাহলে তদন্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর তিনি জড়িত না থাকলে মিথ্যা অপবাদ থেকে মুক্তির দাবি জানান। এছাড়াও অপ প্রচারে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ এবং জোর করে জমি লিখে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park