1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রাশেদুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
এর আগে তিনি বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।
বর্তমানে মো. রাশেদুল ইসলাম নোয়াগাঁও হাইস্কুলের এডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। শিক্ষা পরিবারের সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে কাজ করে আসছেন।
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়টিকে শুধু স্থানীয় পর্যায়ে নয়, সারা দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সভাপতি নির্বাচিত হওয়ায় মো. রাশেদুল ইসলাম সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, মো. রাশেদুল ইসলামের অভিজ্ঞতা ও উদ্যোগে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park