
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুজন, মাদকসেবী ১৬ জন, বৈষম্যবিরোধী মামলায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত দুজনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শুভ (২৫), শিমুল (১৮), কামাল (৪৯), অহিদুল্লাহ (৩৪), আব্দুল আলী (৪৫), সুমন (২৭), আলমিন (৩০), রাসেল মিয়া (২৪), মামুন খান (২৫), আল আমিন (৪০), জাহাঙ্গীর (৩২), নবীর হোসেন (৪০), শামীম (২৫), রাজিব হোসেন (২২), শফিকুল ইসলাম (৪০) ও পাভেল (২৩)।
এ ছাড়া মাদক মামলায় কোনাবাড়ি এলাকার এমদাদুল হক ইদু (৩৮) ও হলদাবাড়ি এলাকার তৌফিকুর রহমান শাহরিয়ারকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন আমান (২৮) ও জোয়েল (৩৯)। অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হৃদয় (৩০) ও জজ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।