1. admin@bangladeshermukh.com : admin :
  2. mikhalilmolla@gmail.com : Ibrahim Khalil : Ibrahim Khalil
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৭-২৮: তফসিল ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থসহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মশক নিধন, লিফলেট বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী মাসুম পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ২৯ কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে নবনির্মিত দেয়াল ধসে চাপা পড়ে আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরমান হোসেন উপজেলার সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটি উপলক্ষে সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মামা মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসেছিল আরমান। শুক্রবার বিকেলে ওই বাড়ির একটি নবনির্মিত দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ভারী ইট ও সিমেন্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আরমানের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, তাঁর ভাগনে আরমান সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। দুর্গাপূজার ছুটিতে বেড়াতে এসেছিল সে। শুক্রবার বিকেলে অসাবধানতাবশত দেয়ালটি ধসে আরমানের মাথার ওপর পড়ে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অল্প বয়সে আরমানের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। আনন্দের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসে এভাবে প্রাণ হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশের মুখ
Theme Customized By Green Host Park